মালদা

পুরাতন মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও মুখোশ নাচের আয়োজন

যুগ যুগ ধরে চলে আসা মালদা জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও মুখোশ নাচের অন্যতম আকর্ষন হল পুরাতন মালদার বাচামারী এলাকার মুখা নাচ। দুই দিন ব্যাপী চলে এই গম্ভীরা গান ও মুখা নাচ। সেই মতো সোমবার রাতে জেলার বিভিন্ন প্রান্তের গম্ভীরা শিল্পীরা এসে হাজির হন বাচামারী এলাকায়। সেখানে আয়োজিত গম্ভীরা গানে অংশ গ্রহণ করেন। সারা রাত ধরে চলে এই গম্ভীরা গান। পরের দিন ভোর বেলা বুড়ি কালী ও চামুন্ডা কালী দুই বোনের মুখা নাচ। যুগ যুগ ধরে চলে আসা এই মুখা নাচকে কেন্দ্র করে গোটা এলাকায় প্রচুর মানুষের ঢল লক্ষ্য করা যায়। 

        কথিত আছে, বহু বছর পুর্বে, বাচামারীর মহানন্দা নদী থেকে বুড়ি কালী ও চামুন্ডা কালী দুটির মুখা দেখতে পান ওই এলাকার এক বাসিন্দা। সেই সময় তিনি মুখা দুটি উদ্ধার করে নিয়ে আসেন মন্দিরে। কিন্তু মুখা দুটি পাশাপাশি রাখলে পরের দিন তা দুই দিকে হয়ে যায়। এই ঘটনাটি বার বার লক্ষ্য করে ওই ব্যক্তি মুখ দুটিকে বাচামারীর দুই প্রান্তে মন্দির করে স্থাপিত করে দেন। এরপর থেকে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার এই দুই বোনের মুখা নাচের মধ্য দিয়ে মিলন ঘটানো হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/v_zEJcugoZg